Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে সূচনা কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জে এফআইভিডিবি সূচনা প্রকল্প আয়োজিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দীন। সূচনা প্রকল্পের জিসিডিও মো. সাজিদ মিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন এফআইভিডিবি সূচনা প্রকল্পের ইউসি মুরাদ আল হাসান।

এতে উপস্থিত ছিলেন, সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. জালাল উদ্দিন, ইউপি সচিব নাছির উদ্দীন, ভোলাগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, ব্যবসায়ী এনাম হোসেন, উপজেলা উপসহকারী কৃষি অফিসার আব্দুল কাদের মিয়া, সিরাজুল ইসলাম, এনায়েতুল ইসলাম, উদ্যোক্তা সোহেল আহমদ, অফিস সহকারী সিরাজুল ইসলাম, জিয়াউল হক, দীপ্তি রাণী দাস।

আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুজিবুর রহমান, আলি হোসেন, দুলাল মিয়া, শেখ ফরিদ, সুন্দর আলী, কামরুজ্জামান, বিলাল মিয়া, মুসা মিয়া, মহিলা ইউপি সদস্য, রহিমা বেগম, নুরুন নাহার, নাজমা খাতুন, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি, ইমাম প্রতিনিধি, সূচনা প্রকল্পের ইউসি, এসসিএম, এফ এফবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.