Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উত্তর রাজনগর ভাই ভাই একাদশকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে থানা সদর ইয়াং স্টার ক্রিকেট দল।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) বেলা ১১ ঘটিকায় শহীদ স্মৃতি টুকের বাজার হাইস্কুল এন্ড কলেজ মাঠে শেষ ম্যাচের মধ্যে দিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে।

টসে জয়লাভ করে থানা সদর ইয়াং স্টার ক্রিকেট দল বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। উত্তর রাজনগর ভাই ভাই ক্রিকেট দল নির্ধারিত ১৬ ওভারে ১২১ রান সংগ্রহ করে।থানা সদর ইয়াং স্টার ক্রিকেট দল নির্ধারিত ১৬ ওভার শেষ হওয়ার মাত্র ৪ বল হাতে রেখেই জয় লাভ করে । ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন থানা সদরের জুয়েল ও ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন আলামিন জুয়েল।

টুর্নামেন্টের প্রথম পুরষ্কার ১টি ফ্রিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি (দাতা আনোয়ার হোসেন রবি), দ্বিতীয় পুরষ্কার নগদ বিশ হাজার টাকা ও চ্যাম্পিয়ন্স ট্রফি (দাতা আমিনুল ইসলাম) দেয়া হয়।

টুকেরগাও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজনের সভাপতিত্বে দৈনিক সিলেটের দিনকালের কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফারুক আহমদ ও জাকির হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী।

আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ডা. আব্দুন নুর, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দীন, আনোয়ার হোসেন রবি,হাজী আমিনুল ইসলাম,আবু তাহের মেম্বার, উপজেলা যুবলিগর যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, জালাল মিয়া, রজন মিয়া, অফিক আহমদ, শরীফুল ইসলাম ডালিম প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.