Sylhet Today 24 PRINT

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আ’লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক |  ১০ জানুয়ারী, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট এমসি কলেজে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মো শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা এডভোকেট রাজ উদ্দিন, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, আব্দুর রহমান জামিল, এডভোকেট শামসুল ইসলাম, আজাদুর রহমান আজাদ, জগদীশ দাস, বিধান কুমার সাহা, সালেহ আহমদ সেলিম, এডভোকেট জুনেল আহমদ, আব্দুস সোবহান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.