Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুরের বহরার একতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুন্দ্রাদিল বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সমাজসেবক ডা. সাজু মিয়া, আব্দুল আহাম্মদ দুদু মিয়া, এম এ জলিল, আব্দুল আজিজ সাগর, সাজিদুর রহমান প্রমুখ।

সভাশেষে এলাকার ২ শতাধিক গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.