Sylhet Today 24 PRINT

সিলেটে মুজিববর্ষের ক্ষণগণনা মঞ্চের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ১০ জানুয়ারী, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ক্ষণগণনার জন্য সিলেটের দু’টি স্থানে কাউন্টডাউন মঞ্চ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট নগরীর হুমায়ূন রশীদ চত্বর ও টিলাগড় পয়েন্টে বিকেল সোয়া ৫টার দিকে এ মঞ্চ দু’টির উদ্বোধন করা হয়। নগরীর টিলাগড় পয়েন্টে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কাউন্টডাউন (ক্ষণগণনা) মঞ্চের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন, স্থানীয় সিলেটের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাসির উল্লা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিলেট জেলা প্রশাসনের এডিএম মো. আবুল কালাম, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা প্রশাসনের এনডিসি মো. এরশাদ মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সানজিদা চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনন্দা রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট রণজিৎ সরকার, এডভোকেট মাহফুজুর রহমান, ফজলে ওয়াহিদ, শাহপরান থানার এসি ময়নূল আফসার, ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.