Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ফেনসিডিল ও প্রাইভেটকার সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতে উপজেলার নোয়াহাটি-চৌমুহনী রোডের শাহজাহান পুর ইউনিয়নের রতনপুর ব্রিজের নিকট থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও প্রাইভেটকার  (ঢাকা মেট্রো গ : ৩৪-২২৪৮)  সহ মো. রাজ স্বরাজ (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। রাজ স্বরাজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কৈতাল আদমপুর গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মোস্তফা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, গ্রেপ্তারকৃত ব্যাক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.