Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাটে আনন্দ শোভাযাত্রা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের নেতৃত্বে উপজেলা পরিষদ সামনে থেকে বের হয়ে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‍্যালিতে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানা অফিসার (তদন্ত) হিল্লোল রায়, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, সদস্য লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, সদস্য নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.