Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ২২ শহীদ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কানাইঘাট প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০২০

সিলেটের কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপির মালিগ্রামের শহীদ ২২ পরিবারসহ এলাকার দরিদ্র ও অসহায়দের মধ্যে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালিগ্রাম শহীদ স্মরণী মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর ক্যাপ্টেন বশারতের নেতৃত্বে মালিগ্রাম থেকে মুক্তিযুদ্ধে সহযোগিতাকারী ২২ জন গ্রামবাসীকে জীবন্ত কবর দিয়েছিল। সেই শহীদদের স্মরণে তাদের পরিবার ও এলাকার অসহায় শীতার্ত লোকজনকে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে সকাল ১০টায় মালিগ্রাম বাজারস্থ প্রজন্ম ৭১ এর কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এলাকার মুরব্বি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও প্রজন্ম ৭১ এর সাধারণ সম্পাদক জাহেদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আম্বিয়া, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, উপজেলা যুবলীগ নেতা মো. হাবিবুল্লাহ, বড়চতুল ইউপি সদস্য ওলিউর রহমান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার জয়নাল আবেদীন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফ চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হেকিম, উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য বাহার হোসেন সাকিব, ২২ শহীদ পরিবারের মধ্যে শামছুজ্জামান, ফখরুল ইসলাম, আব্দুল মনাফ, আব্দুল হাফিজ, ইসলাম উদ্দিন, আব্দুন নুর, কলিম উল্লাহ, এখলাছ উদ্দিন, হাফিজ আহমদ, তাজ উদ্দিন, ওলিউর রহমান, আজিজুর রহমান সহ কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.