Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে শোভাযাত্রা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারে কমলগঞ্জে মুজিব বর্ষ ক্ষণগননা শুরু হওয়া উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় কমলগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে শোভাযাত্রা বের করা হয়।

কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল সাধারণ সম্পাদক আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দীনসহ স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমলগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.