Sylhet Today 24 PRINT

মাধবপুরে মুজিববর্ষ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

মাধবপুর প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে মুজিববর্ষ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের কর হয়। শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, ক্যাপ্টেন (অব.) কাজী কবির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.