Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদের চালান জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলার টিপরা খলা সীমান্ত থেকে ১৪০ বোতল ভারতীয় মদের চালান জব্দ করেছে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে টহল টিম মদের চালান উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, ১৯ বিজিবি জৈন্তাপুর ক্যাম্পের প্লাটুন কমান্ডার নায়েক সুবেদার দুলোল হুদা ও ক্যাম্প কমান্ডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার টিপরা খলা সীমান্ত থেকে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় ১৪০ বোতল অফিসার্স চয়েস মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদ জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে আসার পর এগুলো সিলেট সেক্টরে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মদ জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ভারতীয় মদগুলো সিলেট সেক্টরে হস্তান্তর করা হয়েছে। মদের মালিক খুঁজে পাওয়া যায়নি, আমাদের অভিযান অব্যাহত থাকিবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.