Sylhet Today 24 PRINT

ওসমানী বিমানবন্দরে বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ১১ জানুয়ারী, ২০২০

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৫ টার দিকে বিমানবন্দরের লাউঞ্জের ভিতরে ব্যাগেজ বেল্টের পাশে লাগেজ দুইটি পাওয়া যায়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার ডা. গোলাম মো. মুনীর জানিয়েছেন, লাগেজ দুইটিতে আমদানি-নিষিদ্ধ ৩০ হাজার শলাকা সিগারেট ছিল। গোপন সংবাদ থাকায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের সদস্যরা লাউঞ্জের ভিতরে ব্যাগেজ বেল্টের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। কাস্টমস টিমের সতর্ক অবস্থান টের পেয়ে সিগারেটের মালিক তার মালামাল ব্যাগেজ বেল্টের পাশে ফেলে রেখে চলে যায়।

তিনি আরও জানান, লাগেজ দুইটিতে স্ক্যানিংকালে সিগারেট বলে সন্দেহ হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খোলা হলে ১৫০ কার্টন Benson & Hedges সিগারেট পাওয়া যায় যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা এবং শুল্ক আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.