Sylhet Today 24 PRINT

শমশেরনগর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

কমলগঞ্জ প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শমশেরনগর চা বাগান মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি  মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ

শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ।

মুজিব বর্ষে এবার ফুটবল আসরকে জাতির জনক বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব সিলেট, জগন্নাথপুর ফুটবল একাদশ সুনামগঞ্জকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.