Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম আর নেই

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২০

সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কচুয়াবহর মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল ইসলাম চৌধুরী আর নেই।

শনিবার (১১ জানুয়ারি) রাতে ৮:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি জিয়া খালেদ দীর্ঘদিন থেকে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.