Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ৫৬ হাজার শিশু খেলো ভিটামিন এ ক্যাপসুল

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২০

জাতীয় টিকাদান কর্মসূচি ২০২০ এর আওতায় সিলেটের গোয়াইনঘাটে ৫৬ হাজারেরও বেশি শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল।

শনিবার (১১ জানুয়ারি) দিনভর গোয়াইনঘাটের সবকটি ইউনিয়নের মধ্যে স্থাপিত ২২৪ টি নির্ধারিত ও ৪ টি ভাসমান কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাস্থ্যকর্মীরা এসব শিশুদেরকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।

এর আগে সকালে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রেহান উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল মিয়া, প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.