সিলেটটুডে ডেস্ক | ১৭ সেপ্টেম্বর, ২০১৫
সিলেটে আদিবাসী সিএনজি চালক শ্রীনন্দ পাত্র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের শাহপরান রহ: মাজার এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) সভাপতি গৌরাঙ্গ পাত্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে এলাকার বিশিষ্টজনরা বক্তৃতা করেন। শ্রীনন্দ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেন আদিবাসী সম্প্রদায়ের নেতারা।
বক্তারা অরো বলেন, শ্রীনন্দ আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে।
গত ২০ আগস্ট সিএনজি চালক শ্রীনন্দ পাত্রকে অপহরণ করে হত্যা করে দুবৃর্ত্তরা।