Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২০

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও সাবেক ছাত্রলীগ নেতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী হতে এক বিশাল শোভাযাত্রা বের করেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভানুগাছ বাজার চৌমুহনায় কেক কাটা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমিতয়াজ রিপুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকের আলী সজিবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন।
প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাবেক সহসভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ধীরেন ধর, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি আনোয়ার পারভেজ আলাল, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হাসান আহমেদ, পতনউষার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজিজুর রহমান পিপলু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.