Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পুলিশের উপর হামলা চালিয়ে ২ আসামী ছিনতাই

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৫

জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে দু’জন আসামী আটক করে নিয়ে আসার পথে পুলিশের উপর হামলা চালিয়ে দু’আসামীকেই হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে একদল যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সারিঘাট বাজারে এ ঘটনাটি ঘটে।

জৈন্তাপুর উপজেলার উপপরিদর্শক ময়নুল জানান, বৃহস্পতিবার দরবস্তবাজার থেকে ভারতীয়মদসহ দু’জন আসামীকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাদের একজনের নাম জালাল। অন্যজন সুলতান। তবে তাদের ঠিকানা পুরোপুরি পাওয়া যায়নি। সারিঘাট বাজারে পৌঁছামাত্র পুলিশের গাড়িতে হামলা চালায় একদল যুবক। তারা হাতকড়া লাগানো অবস্থায়ই আটককৃত দু’আসামীকে ছিনিয়ে নেয়। স্থানীয় যুবলীগ কর্মীর মুন্নার নেতৃত্বে এ হামলা ও আসামী ছিনতাইর ঘটনাটি ঘটেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.