Sylhet Today 24 PRINT

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জানুয়ারী, ২০২০

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।

বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক বদলির আদেশে এ তথ্য জানানো হয়।

সিলেটের সদ্য সাবেক বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়।

পরে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.