Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে আর্মস পুলিশ ব্যাটেলিয়ন ফোর্স এর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

মূল্য তালিকা না রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রয় করা, ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে মুন্সিবাজারে অবস্থিত বিচিত্র ষ্টোরকে ২ হাজার টাকা, বাপন পাল এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা, রাজ্জাক ষ্টোরকে ১ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত হায়দর মিয়ার মাছের দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.