সিলেটটুডে ডেস্ক | ১৫ জানুয়ারী, ২০২০
দীর্ঘ ৩৭ বছরের চাকরি জীবন শেষে অবসরে গেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও প্রসিকিউশন) গোপাল চক্রবর্তী। মঙ্গলবার ছিল তার শেষ কর্মদিবস।
গোপাল চক্রবর্তী ১৯৮৪ সালে পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। এরপর তিনি ইন্সপেক্টর, সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি পান।
দীর্ঘ চাকরি জীবনে তিনি জামালপুর, শেরপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, সি.আই.ডি, সিলেট জেলা ও সিলেট মেট্রোপলিটন পুলিশসহ আরও কয়েকটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেন।
এদিকে, এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোপাল চক্রবর্তীর অবসরগ্রহণ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্সে সোমবার বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. তোফায়েল আহমদ,উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসাসহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও সর্বস্তরের ফোর্সবৃন্দ।