Sylhet Today 24 PRINT

নতুন এ্যাম্বুলেন্স পেলো ওসমানী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জানুয়ারী, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সেবায় নতুন এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যানমন্ত্রী জাহিদ মালেক স্বপন আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্সের চাবি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানের হাতে তুলে দেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুছুর রহমানের জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আন্তরিক প্রচেষ্ঠায় এ এ্যাম্বুলেন্সটি পেল ওসমানী হাসপাতাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.