Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ডাকাতদের ছুরিকাঘাতে গোলাপগঞ্জের ব্যবসায়ী আহত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০২০

বিয়ানীবাজারে ডাকাতদের ছুরিকাঘাতে গোলাপগপঞ্জ বাজারের ব্যবসায়ী মজির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে গোলাপগঞ্জ হতে বাড়ি ফেরার পথে আলীনগর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এ ঘটনাটি ঘটে। আহত মজির উদ্দিন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা পাতন গ্রামের মৃত আপ্তাব উদ্দিনের পুত্র ও বনফুল এন্ড কোম্পানির গোলাপগঞ্জ বাজার শাখার সত্ত্বাধিকারী।

আহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে মজির উদ্দিন গোলাপগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে আলীনগর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পা‌শে ৫/৬ জনের একদল ডাকাত তার উপর হামলা চালায়। তারা তাকে মারধর করে সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে যায়। এক পর্যায়ে তাকে চাদর দিয়ে বেঁধে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেটের হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে আহতের ভাগনে রুমেল আহমদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.