Sylhet Today 24 PRINT

বড়লেখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মঈন উদ্দিন আর নেই

বড়লেখা প্রতিনিধি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার পাখিয়ালা গ্রামের বাসিন্দা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের চাচাতো ভাই, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মঈনুল ইসলাম মঈন (৬২) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা পশ্চিম পাখিয়ালা টিলা মসজিদ প্রাঙ্গণে প্রয়াত মঈন উদ্দিন-কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করা হয়। পরে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মঈনুল ইসলাম মঈনের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আল-আমিন, সমাজসেবক মুহিবুর রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়র উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সহ-উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর তাজ উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.