Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জানুয়ারী, ২০২০

সিলেটের মোগলাবাজারে ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কুচাই আবাসিক এলাকার প্রবেশ মুখ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহবুব আলম মাসুম (৩২) সিলেটের গোয়াইনঘাটের সালুটিকরের আঙ্গারজুর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মোগলাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোগলাবাজার থানা অফিসার ইনচার্জ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.