Sylhet Today 24 PRINT

রাজন খুনের নির্মমতা নিয়ে নির্মিত ‘অমানুষ’ নাটকের প্রিমিয়ার শো

সিলেটটুডে বিনোদন ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটের কুমারগাওয়ে পিঠুনিতে নিহত শিশু শেখ সামিউল আলম রাজন খুনের ঘটনায় নাড়া দিয়েছে সমাজের সর্বস্তরের বিবেককে। এতে প্রতিবাদী হয়ে উঠেছেন সিলেট সহ গোটা দেশের মানুষ।     এই প্রতিবাদের জোয়ার এখনও বইছে। প্রতিবাদের অংশ হিসেবে রাজন খুনের নির্মমতা নিয়ে এবার নাটক নির্মান হয়েছে। আর নাটকটি নির্মান করেছেন সিলেটের উদীয়মান নাট্য নির্মাতা শামীম আহমদ বাদশা। নাটকটি নাম হচ্ছে ‘অমানুষ’।

৪৫ মিনিট ব্যাপ্তি এ নাটকে উঠে এসেছে রাজন খুনের নির্মমতা। এই নিষ্টুরতার করুন চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি সৌদিতে ঘাতক কামরুলের আটক হওয়ার দৃশ্যবলী তুলে ধরা হয়েছে।
নাটকের শেষের দিকে বলা হয়েছে ‘ন্যায় বিচারের অপেক্ষায় গোটা জাতি’। নাটকটির নির্মাতা শামীম আহমদ বাদশা জানিয়েছেন, রাজন খুন সামাজিক অবক্ষয়ের এক জ্বলন্ত প্রমান। এ কারনে তার খুনের ঘটনা গোটা দেশের বিবেককে নাড়া দিয়েছে। আর এই প্রতিবাদের অংশ হিসেবে নাটকটি নির্মান করা হয়েছে। আর যাতে কোনো রাজন প্রাণ দিতে না হয় সে ম্যাসেজটি তুলে ধরা হয়েছে নাটকটিতে।

এদিকে, রাজনের কাহিনী অবলম্বনে নির্মিত অমানুষ নাটকটির মোড়ক উন্মোচন ও প্রিমিয়ার শো অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেটের নজরুল একাডেমিতে নাটকটির মোড়ক উন্মোচন করেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক স্যায়িদ আহমদ বহুলুর’র সভাপতিত্বে ও ওসমানীনগর উন্নয়ন বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন নাটকটির পরিচালক শামীম আহমদ বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (নাজলু), মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আওলাদ মিয়া, মাল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ মাহমুদ মিয়া, সাদিকুর রহমান পুরকায়স্থ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ।

এছাড়া অনুষ্টানে আরও বক্তব্য রাখেন, অরবিন্দু পাল, আরিফুল হক চৌধুরী পুলক, কমারুল চৌধুরী, সেলিমুর রহমান, মেহদি খান, মহানগর তরুণ লীগের দপ্তর সম্পাদক কাজী মো. হাকিম রাজা, টিপু নানা, আহবাব চৌধুরী, রাসেল আহমদ, মারুফ আল হাসান প্রমুখ।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, রাজন খুনের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার আন্তরিক রয়েছে। ইতিমধ্যে দেশের ভেতরে থাকা আসামিরা গ্রেপ্তার হয়েছে। আর সৌদিতে আটক থাকা কামরুল ইসলামকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.