Sylhet Today 24 PRINT

আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের নাগরিক শোকসভা শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট জেলা আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান স্মরণে নাগরিক শোকসভা শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সুফিয়ান চৌধুরী স্মরণে শোক সভায় সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক বদর উদ্দিন আহমদ কামরান ও সদস্য-সচিব শফিকুর রহমান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.