শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর, ২০১৫
শ্রীমঙ্গলস্থ সংবাদপত্র এজেন্ট অরবিন্দু কুমার পাল ও দৈনিক সংবাদ এর শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক অসীম পাল শ্যামলের মাতা বিনোদিনী পাল (৮২) শুক্রবার দুপুর ৫ টায় শহরতলীর দক্ষিন ভাড়াউড়াস্থ নিজ বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা ৭ ঘটিকায় পারিবারিক শশ্মানঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, দৈনিক ভোরের পাতা পত্রিকার শ্রীমঙ্গল সংবাদদাতা সনেট দেব চৌধুরী।