Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর থেকে লক্ষাধিক বিড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জানুয়ারী, ২০২০

সিলেটের জৈন্তাপুর থানা এলাকা থেকে লক্ষাধিক বিড়ি জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প)  এর একটি আভিযানিক দল পলাতক আসামি মো. জয়নালের বাড়ি থেকে বিড়ি জব্দ করে রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ভেলোপাড়ার পলাতক আসামি মো. জয়নালের (৩৫) টিনের চৌচালা বসত ঘরের সামনে থেকে ৮ লক্ষ ১২ হাজার শলাকা সেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করে র‌্যাব-৯।

জব্দকৃত আলামত সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.