কমলগঞ্জ প্রতিনিধি | ১৯ জানুয়ারী, ২০২০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয়ে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাস্টের অর্থায়নে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) এর সভাপতিত্বে ও কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাস্টের মাধ্যমে এ বছর ১৩০ জন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্তরা শীতবস্ত্র পেয়ে মনের আনন্দে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য কমলগঞ্জ সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ প্রতিবছর শীতকালে শীতবস্ত্র, ঈদ ফিতর উপলক্ষে আর্থিক সহযোগিতা, ঈদুল আজহা উপলক্ষে কোরবানি, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান, গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার খরচসহ বিভিন্ন সময় এলাকার অসহায় মানুষের সহযোগিতা করে থাকেন।
অনুষ্ঠানে আগত সকলই ফারুক আহমদের জন্য শারীরিক সুস্থতা কামনা ও দোয়া করা হয়।
অনুষ্ঠানে শ্রীরামপুরের সালাম খান, মৃত শেলী খান, গোপালগঞ্জের ফুলবাড়ী গ্রামের মৃত মো. আব্দুল জলিল চৌধুরী, ফাতিমা জলিল চৌধুরী, মৌলভীবাজারের মৃত কদর মিয়া, মৃত আদর মিয়া এবং ফারুক আহমদ, ইমরানা খাতুন, জালাল আহম্মদের জন্য দোয়া ও প্রার্থনা করা হয়।