Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

কানাইঘাট প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০২০

সিলেটের কানাইঘাটে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় জোনাল অফিসে মৌলভী ইমরান আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এ সময় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কো. লি. এর সহকারী ভাইস প্রেসিডেন্ট নির্মলেন্দু বাড়ৈ সভাপতিত্বে ও ডিসি সুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কানাইঘাট থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির অনুমোদিত ডাক্তার ডা. মুফাজ্জিল হুসাইন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জসীম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোনাল ইনচার্জ মো. আব্দুল হাই, ডিসি ওলিউর রহমান, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ক্যাশিয়ার ফয়ছল আহমদ, ব্রাঞ্চ ম্যানেজার মৌসুমী বেগম, হাজিরা বেগম, ডি.এম জাকারিয়া, আনোয়ারা বেগম প্রমুখ।

পরে ১৫ বৎসর মেয়াদী বীমা গ্রাহক কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের প্রয়াত হাফিজ মখলিছুর রহমানের পক্ষে তারই স্ত্রী (নমিনি) কুলছুমা বেগম চৌধুরীর হাতে ২ লাখ ৩০ হাজার ৭শ ৩ টাকা ও ৬নং সদর ইউপির উমাগড় গ্রামের প্রয়াত ফরিদা বেগমের পক্ষে (নমিনি) রাজিয়া বেগমের হাতে ৯২ হাজার ৯শ ৭৭ টাকার চেক তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.