Sylhet Today 24 PRINT

লালাখাল চা-বাগান থেকে লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০২০

সিলেটের লালাখাল চা-বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বানরটি লালাখালের স্থানীয় জনতার হাতে আটক হয়।

পরে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় লালাখাল চা-বাগানের চানলোহার নামক ব্যাক্তির কাছ থেকে বানরটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সিলেটের লালাখাল এলাকায় স্থানীয় জনতার হাতে বানরটি আটক হয়। পরে শ্রীমঙ্গলের সোনাছড়া চা-বাগানের ইউপি সদস্য সিউধনীর সহযোগিতায় বানরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বানরটি শারীরিকভাবে দুর্বল। কারণ দুইদিন সে কিছুই খায়নি। সুস্থ হওয়ার পর সুবিধামত সময়ে বানরটিকে অবমুক্ত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.