Sylhet Today 24 PRINT

কানাইঘাটে টাস্কফোর্সের অভিযানে কোটি টাকার মালামাল ধ্বংস

কানাইঘাট প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০২০

সিলেটের কানাইঘাটের একটি পাথর কোয়ারিতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে  ট্রাস্কফোর্স। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত। অভিযান চলে উপজেলার লোভাছড়া ঘাট হয়ে বড় গ্রাম থেকে মুলাগুল বাজার পর্যন্ত।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের নেতৃত্বে চলা এ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ ভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করে দেয়া হয়েছে।

অভিযানের সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন কারীরা পালিয়ে যায়, পরে কোয়ারিতে স্থাপিত মেশিন, পাইপ ও মালামাল ভেঙ্গে, পুড়িয়ে দেওয়া হয়। ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে, ৯টি স্কেবেটর, ১টি পেলুডার মেশিন, বিপুল পরিমাণ হেবি ডিউটি পাম্পিং মেশিনসহ পাইপ ও বিভিন্ন যন্ত্রপাতি।

ট্রাস্কফোর্সের এ অভিযানে সিলেটের স্পেশাল ফোর্স ও কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৪২জন পুলিশ সদস্য ও ১০জন বিজিবি সদস্যসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন, পরিবেশ ধ্বংসকারী যন্ত্র ব্যবহার করা যাবেনা | যারা ব্যবহার করবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ বিধ্বংসী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এবিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.