Sylhet Today 24 PRINT

হকার উচ্ছেদে রাতে নগরীতে অভিযানে মেয়র

নিজস্ব প্রতিবেদক  |  ২১ জানুয়ারী, ২০২০

ফুটপাত দখল করে ব্যবসা করা অবৈধ হকারদের উচ্ছেদে সোমবার রাতে অভিযান চালিয়েছেন সিটি করপোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরী। রাত সাড়ে ৯টার দিকে তিনি সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালান।

জানা যায়, চৌহাট্টা এলাকার শহীদ মিনার ও সিলেট সরকারি মহিলা কলেজের সামনে ফুটপাত দখল করে কাপড়ের ব্যবসা করে আসছিলো কয়েকজন হকার। এতে এই ফুটপাত দিয়ে চলাচলকারী পথচারীদের দুর্ভেরাগে পড়তে হতো। সড়কেও লেগে থাকতো যানজট।

এ অবস্থায় সোমবার রাতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযান চালান মেয়র আরিফ। এসময় তিনি সড়কের দু'পাশে বসা হকারদের উচ্ছেদ করে দেন। এবং বেশ কিছু মালামাল জব্দ করে সেগুলো সিটি কর্পোরেশনের ট্রাকে করে নিয়ে আসেন।


তবে কতজন হকারকে উচ্ছেদ করা হয়েছে ও কী পরিমান মালামাল জব্দ করা হয়েছে তা জানা যায়নি।

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.