কানাইঘাট প্রতিনিধি | ২১ জানুয়ারী, ২০২০
সিলেটের কানাইঘাট উপজেলার বহুল আলোচিত ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে দুই দিনব্যাপী শিক্ষা সামগ্রী উপকরণ উপজেলার বিভিন্ন স্কুলে বিতরণ করা হবে।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি কানাইঘাট পৌরসভার পাবলিক হাই স্কুলে এবং শনিবার ২৫ জানুয়ারি কানাইঘাটের ঢাকনাইল মডেল কিন্ডারগার্টেনে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
এতে সংগঠনের সকল সদস্য, কার্যকরী সদস্যদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন উপদেষ্টামন্ডলীর সদস্য কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক ইয়াহিয়া আহমদ।