Sylhet Today 24 PRINT

জুড়ীতে ফ্লাড লাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাইয়ে রৌপ্যকাপ এন্ড রৌপ্যকাপ ফ্লাড লাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সান ফ্লাওয়ার দলকে ৪৪ রানে হারিয়েছে তুরুপের ত্রাস কুলাউড়া।

বুধবার (২২ জানুয়ারি) রাতে টালিয়াউরা লর্ডস ক্রিকেট মাঠে এ ফাইনা খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

আন্তঃজেলা রৌপ্যকাপ এন্ড রৌপ্যকাপ ফ্লাড লাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্টে জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

টালিয়াউরা আদর্শ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

তরুণ ক্রীড়া সংগঠক তছিরুল ইসলাম তছির ও আব্দুল হেকিম ইমনের উপস্থাপনায় এবং পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, প্রভাষক সাঈফ উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির দারা, পূর্বজুড়ী ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদির, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন, বর্তমান সম্পাদক হাবিবুর রহমান খান, সমাজসেবক আব্দুল মুহিত নামর, প্রবাসী সমাজসেবক মাসুক আহমদ, আওয়ামী লীগ মাসুক আহমদ, নেতা রহমত আলী, শাহ মোয়াজ্জেম রুবেল, মাসুক উদ্দিন বাদশাহ, সমাজ সেবক দুলাল আহমদ, কৃষক লীগ নেতা বশির আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা বশির আহমদ, তরুণ ক্রীড়া সংগঠক জাকির হোসেন, রাসেল আহমদ, তাজুল ইসলাম, কামরুল ইসলাম, তরুণ শিল্পী শাহেদ খান বকুল, আলমাছ আলী, শাকিব আহমদ তানভীরসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, যুবক, বৃদ্ধ ও কিশোরসহ অসংখ্য ক্রীড়াপ্রেমিক উৎসুক জনতা।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজক সংগঠন টালিয়াউরা আদর্শ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.