Sylhet Today 24 PRINT

বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জামালগঞ্জ প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সহকারী শিক্ষক সৈয়দ নুরুল ইয়াহিয়া (শাহিন) এর সঞ্চালনায় সভাপতি মো. শাহ জাহান মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. হারুন রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন, ব্যবসায়ী মো. আবুল কাশেম, মাস্টার দিলীপ কুমার শান্ত। এ সময় শিক্ষক-শিক্ষিকাসহ সকল শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। পাঠ্যশিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলায় ও দেশীয় সংস্কৃতির কারণে মানুষের মন মানসিকতা ভালো থাকে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.