Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বাকাসের কর্মবিরতি অব্যাহত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০২০

সিলেটের গোয়াইনঘাটে ৩য় শ্রেণী সরকারি কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতকরণের দাবীতে কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ঘোষিত এ কর্মসূচী সারাদেশের ন্যায় গোয়াইনঘাটেও পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সম্মুখে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন কর্মচারীরা।

এদিকে সরকারি এসব কর্মচারীদের এই দাবী বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনে অবস্থান করায় প্রশাসনিক অফিসে জনসাধারণের সেবার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সি.এ জনি চক্রবর্তী, আবুল কালাম আজাদ, বদরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) অফিসের মো. ছয়ফুল হক, দিলীপ কুমার পাল, আব্দুল লতিফসহ কর্মচারীদের কর্মবিরতি পালন করতে দেখা যায়।

সরকারি কর্মচারীরা অনতি বিলম্বে ৩য় শ্রেণীর কর্মচারী পদবি পরিবর্তন, বেতন গ্রেড, উন্নতকরণসহ তাদের দাবীগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.