কানাইঘাট প্রতিনিধি | ২৩ জানুয়ারী, ২০২০
কানাইঘাট পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিইসি-জেএসসি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত তালিকাভুক্ত ৬০জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় কানাইঘাট পাবলিক হাই স্কুল প্রাঙ্গণে কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় ও পৌর শাখা এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সীমান্তিকের চীফ পেট্টন ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আহমদ আল কবির। তিনি কানাইঘাটের প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করার আশ্বাস প্রদান করেন।
কানাইঘাট পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের পৌর শাখার সভাপতি মনির আহমদ ও সাধারণ সম্পাদক এম আফতাব উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন এমসি কলেজের অধ্যাপক মাহমুদুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, কানাইঘাট সরকারী কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ (সীমান্তিক), সিলেট শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শামসুদ্দোহা, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল্লাহ আল মুমিন, পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক ইয়াইয়া, কানাইঘাট প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আজমল হোসাইন,যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল আম্বিয়া, গোলাম কিবরিয়া রাসেল, গ্রিস যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেইন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন ও কানাইঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন সরকারী-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এরআগে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় শাখার সভাপতি আসিফ আযহার।