Sylhet Today 24 PRINT

বটেশ্বর থেকে মাদকদ্রব্যসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটের বটেশ্বর থেকে ফেনসিডিল ও মদসহ মো. হেলাল আহমদ (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

শনিবার বেলা পৌনে ২টার দিকে সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর বাজার এলাকায় তাকে আটক করা হয়।

আটক এই যুবক সুনামগঞ্জের ছাতক উপজেলার বাতেশরী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

র‌্যাব-৯’র মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক (এএসপি) মাঈন উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় আটক হেলালের কাছ থেকে চার বোতল অফিসার চয়েস মদ ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.