Sylhet Today 24 PRINT

ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

কানাইঘাট প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০২০

কানাইঘাট ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় পৌরসভার রামপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের কার্যকরী সদস্য নুরুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য রাজু আহমদ। আরো বক্তব্য দেন অত্র স্কুলের প্রধান শিক্ষিকা সুমানা বেগম, সহকারী শিক্ষিকা রোকশানা আক্তার রুমি, রুনা বেগম।

এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মো. আইয়ুব আলী, মো. মঈন উদ্দিন, শুভাকাক্সক্ষী শাহেদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য কানাইঘাট পৌরসভার ১টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, রাবার, পেন্সিল ও কাটার ৫২জন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। ২৭ জানুয়ারি উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির ঢাকনাইল মডেল কিন্ডারগার্টেনে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.