Sylhet Today 24 PRINT

এতিমদের মধ্যে কম্বল বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২০

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে জালালাবাদ থানাধীন আখালিয়া বড়গুলস্থ হযরত শাহ ওয়ালিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

হযরত শাহ ওয়ালিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা হাফিজ রইছ উদ্দিনের সভাপতিত্বে, সিলেট টুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক যুব সংগঠক শাহীন আহমদ অনুষ্ঠান পরিচালনা করেন।

এত প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা। বিশেষ অতিথির বক্তব্য দেন, জালালাবাদ থানার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মতিয়ার রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনু মিয়া, ইতালি প্রবাসী মোজ্জাকির আহমদ, ওসমানী মেডিকেল ছাত্রাবাস মসজিদের ইমাম সিরাজুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক আব্দুল মুকিত, দিলোয়ার হোসেন রাফি, মাজহারুল ইসলাম সুজন।

অন্যান্যর মধ্যে শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.