Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেন সোয়া এক ঘণ্টা আটকা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০২০

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া পাহাড়ি এলাকায় সিলেটগামী আন্তঃনগর ৭১৯ নং আপ পাহাড়িকা ট্রেন আটকা পড়ে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে ট্রেনের ইঞ্জিনের ব্যাকুয়াম ট্রাবল উইস পাইপ বিকল হওয়ায় কারণে চাকা জ্যাম হয়ে যায় ট্রেনের। প্রায় সোয়া এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আখাউড়া-সিলেট রেলপথের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের ব্যাকম লাইন (হাওয়ার লাইন) কাজ না করায় চাকা জ্যাম হয়ে ট্রেনটি সোয়া এক ঘণ্টা আটকা পড়ে। ট্রেনের ইঞ্জিনের ব্যাকম মেরামত করে বিকাল ৫টা ৫৬ মিনিট অতিক্রম করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.