Sylhet Today 24 PRINT

ছাতকে ট্রাক চাপায় রিক্সাচালক নিহত, আটক ১

ছাতক প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০২০

ছাতকে ট্রাকের চাপায় বাবুল মিয়া(২৬) নামের এক রিক্সা চালক নিহত হয়েছেন। বুধবার (২৯জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদের রাস্তায় মাটিবাহী ট্রাক চাপায় তার মৃত্যু হয়।

বাবুল মিয়া শহরের বাগবাড়ী এলাকার উমর আলীর পুত্র।

প্রত্যক্ষদশীরা জানান, মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে উপজেলা পরিষদ এলাকায় ট্রাক দিয়ে মাটি ভরাট কাজ চলছে। বুধবার বিকেলে মাটি নিয়ে একটি ট্রাক উপজেলা পরিষদের রোডে প্রবেশ করলে রাস্তার পাশে থাকা রিক্সাচালক বাবুল মিয়াকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত বাবুল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় টাকসহ চালক সমর আলীকে আটক করেছে পুলিশ। সমর আলী উপজেলা কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের মবশ্বর আলীর পুত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.