Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা বাগানে শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে 'উৎসর্গ তরুণ' নামের একটি সংগঠন।

বুধবার দুপুরে উপজেলার খেজুরীছড়া চা বাগানের র‍্যানার স্কুল এন্ড কলেজে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
র‍্যানার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো সামছুল আলামের সঞ্চালনায় ও র‍্যানার স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উৎসর্গ তরুণের সদস্য স্মরণ সিং। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কাজল হাজরা, নয়ন নায়েক, অজিত বুনার্জী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.