Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০২০

গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে ৮নং ওয়ার্ডের রণকেলী লামা দক্ষিণ গ্রামে ১২লক্ষ টাকা ব্যায়ে (আরসিসি) ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় পৌর মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল আহমদ জানাল, এলাকার বিশিষ্ট মুরব্বি ইসলাম উদ্দিন, কটন আলী, লায়েক আহমদ, মালেক আহমদ, বুলাই মিয়া, এনায়েত করিম খোকন, সাকিল হোসেন প্রমুখ।

পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, পৌরবাসী আমায় আমানত হিসেবে তাদের ভোট দিয়েছে। আমি চেষ্টা করছি প্রতিটি এলাকায় সমান ভাবে উন্নয়ন করে যেতে। পৌরসভার উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.