Sylhet Today 24 PRINT

হেতিমগঞ্জে রেস্টুরেন্টে নোংরা খাবার, ১০ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শবনম শারমীন।

তিনি বলেন, হেতিমগঞ্জ বাজারস্থ পান্না রেষ্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নিম্ন মানের ৩০ কেজি জিলাপী ও প্রায় ২০ কেজি নিমকি জব্ধ করে নষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন গোলাপগঞ্জের সেনেটারী ইন্সপেক্টর মোহাম্মদ মিজানুর রহমান ও গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.