Sylhet Today 24 PRINT

তাহিরপুরে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার রেজুওয়ানুল হকের সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার আবদুল হান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, তাহিরপুর আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মো. হুসাইন শরিফ বিপ্লব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দিন ইসলাম আজাদী, মাওলানা আলী হোসেন, মাওলানা মোবারক হোসেন প্রমুখ।

পরে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, ধুতমা হাফিজিয়া মাদ্রাসা, রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, বড়দল দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, সোলেমানপুর মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে হামদ, নাত, গজল, আযান, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.