Sylhet Today 24 PRINT

গোটাটিকরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২০

এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট কর্তৃক স্রাকের সহযোগিতায় সিলেট সিটি করপোরেশন আওতাধীন গোটাটিকর এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে কয়েক শত অসুস্থ হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে।

উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরডি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ কাজী আলম এবং স্রাকের নির্বাহী পরিচালক মো. কয়েছ আহমেদ তালুকদার।

আরও উপস্থিত ছিলেন ডা. শাহানা আক্তার চৌধুরী, ডা. সুজিনা বেগম, ফারজানা পারভীন শিমু,  মনিটরিং অফিসার এছাড়া ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন এআরডি’র কর্মসূচী সমন্বয়কারী মো. আলী উছমান।

এই উদ্যোগ নেয়ার ফলে অনেক হত দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.