Sylhet Today 24 PRINT

বিনোদিনী মাতৃসদন পরিদর্শন করলেন এডিবি’র ভাইস প্রেসিডেন্ট

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২০

বিনোদিনী নগর মাতৃসদন পরিদর্শন করলেন এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্ব পাড়স্থ বিনোদিনী নগর মাতৃসদন পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মন মোহন প্রকাশ, এডিবি’র কনসালটেন্ট ইবায়দুর রহমান, আরবারের এসোসিয়েট প্রজেক্ট অফিসার মিসেস ফায়জা আহাদ, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারির প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর আব্দুল হাকিম মজুমদার, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সীমান্তিকের জেনারেল সেক্রেটারি শামীম আহমেদ, নির্বাহী পরিচালক কাজী মুখসেদুর রহমান, সীমান্তিক আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ম্যানেজার এমডি পারভেজ আলম, সিলেট সিটি করপোরশনের প্রজেক্ট মনিটরিং অফিসার হুসেন আহমদ, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ম্যানেজার এডমিন এন্ড ফিন্যান্স শফিকুল ইসলাম সহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.